প্রশাসন ও চাটুকারিতা৷৷ বদরুল আলম নীল৷৷
গোলামী আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ৷ ৷ কথায় ছিলো যেদিন বাংলার শেষ নবাবকে ইংরেজ ক্ষমতা থেকে নামিয়ে যখন রাজ প্রসাদ থেকে নিয়ে যাচ্ছিলো তখন যতগুলো বাংগালী দাড়িয়ে দেখছিলো সবাই ইংরেজের দিকে একটা করে পাথর ছুড়ে মারলে ইংরেজরা বাংলা থেকে পালিয়ে যেতো ৷৷
ইংরেজরা, কিছু সার্থ লোভী, বেঈমান জমিদারদের সহায়তায় যেমন বাংলার সাধারণ মানুষকে লুঠেছিলো শত বছর তেমনি বর্তমানে সমাজের বিত্তশালী লোকেরা আমাদের লুঠে নিচ্ছে বেইমান সার্থলোভী পুলিশদের জন্য৷ ৷
এবার কথা হল সরকারের ভুমিকা কি৷৷ সরকার জনগনের টাকায় ক্ষমতায় আসে৷৷ যে যত বেশি ডোনেশন দিবে তার গুনগান সরকার করবেই৷৷ এটা সরকার বা রাজনৈতিক দলের ধর্ম ৷৷ এটা বিরোধী দলের সপক্ষে প্রমাণও আছে৷৷ এই বসুন্ধরা পরিবারের ২০০৬ সালের হত্যা মামলার শতকোটি লুটের অভিযোগও তাদের মাথায়৷৷
মোট কথা হল প্রশাসন কি করছে৷৷ গোলামী৷৷ চাটুকারিতা৷৷ এটা পুলিশের ধর্ম৷৷ কিন্তু বিচার বিভাগ কি করছে? ২০০৭ এর পর থেকে নিজেকে স্বাধীন দাবী করলেও সর্বোচ্চ আদালতের মহামান্য বিচার নিয়োগ কিভাবে হচ্ছে চোখ বুজলেই স্বাধীনতার (%) পাওয়া যাবে৷৷
পুলিশ কতটা গোলামীতে অভ্যস্ত সেটা ৪৭ এর পরের কর্মকাণ্ড জরিপ করলেই পাওয়া যাবে৷৷ বাংলার মানুষকে যতটা বুলেটে আঘাত এনেছে প্রত্যেকটা পুলিশের রাইফেল থেকে৷৷
বিপদ সবার আসে এবং আসবে৷৷ কারো আজ বা কারো একটু দেরীতে৷৷ আপনি সরকার বা বিরোধী দলের বা বড় কোনো প্রতিষ্ঠানের লোক বা মালিক বলে বেচে যাচ্ছেন বা যাবেন ভাবলে ভুল৷৷ কেননা, হিংস্রতার জায়গা কিন্তু সব সময় উন্মুক্ত নয় খাচায়ও হয়৷৷
লেখক ঃ বদরুল আলম নীল৷

Comments
Post a Comment